শিশু থেকে বুড়ো সবার মনে বাঙালি সংস্কৃতির প্রতি প্রেম জাগিয়ে তোলায় আজীবন নিবেদিত ওয়াহিদুল হকের জন্মদিন ছিল গত ১৬ মার্চ।
ষাট দশকে শুরু করে আমৃত্যু ছায়ানটের সঙ্গে যুক্ত থেকে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গান শিখিয়েছেন, জাগিয়েছেন সংগীতের প্রতি অনুরাগ।
এছাড়া সাংবাদিকতা করেছেন। নানা বিষয়ে তার লেখায় গভীর চিন্তার প্রকাশ ঘটেছে।
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এ গুণিমানুষটি ছায়ানট ছাড়া অন্য অনেক সংগঠনে অবদান রেখেছেন।

তারই গড়া নালন্দা বিদ্যালয়ের শিশুরা ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে গত সোমবার পালন করে তার জন্ম উৎসব।
বিকেলে ছায়ানটের তৃতীয় তলায় হয় আলোকচিত্র প্রদর্শনী। নালন্দার শিশুদের বিভিন্ন সময়ে তোলা ছবি এখানে স্থান পায়।
সন্ধ্যায় বসে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুরা রবীন্দ্রনাথের নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ করে।
এছাড়াও দলীয় নৃত্য ও গান পরিবেশন করা হয়।
শিশুরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালন্দা বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম, ওয়াহিদুল হক এর মেজ মেয়ে রুচিরা তাবাসসুম নভেদ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকরা।

Winner 
attended workshop on Training on Techniques of Child Participation in Electronic Media’ & `Follow up Training and Mentoring of Children Participating in Electronic Media(Part-I & II)’ under the `Advocacy and Communication for Children and Women (4th Phase) project held at Dhaka from arranged by National Institute of Mass Communication, Dhaka, Ministry of Information.
